Naxalbari
জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা বোঝাই লরি
June 06, 2024
Reading...
খড়িবাড়ির কলাবাড়ি সংলগ্ন ৩২৭নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কয়লা বোঝাই লরি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে কয়লা বোঝাই লরিটি রাজস্থান থেকে ভুটান যাচ্ছিল। খড়িবাড়ির কলাবাড়ি সংলগ্ন এলাকার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় লরিটি। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে লরিটি উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ।
