THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ রাজগঞ্জের পবিত্র!

June 07, 2024 Reading...
অনুপম রায়, রাজগঞ্জ, ৪ জুন: রাজগঞ্জ ব্লকের বিন্নগুরি অঞ্চলের আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দা বছর ৩৫ এর পবিত্র মন্ডল। অভাবের সংসার সামলাতে অসমে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন পবিত্র। সেখানে কাজের সময় আহত হয়ে বাড়ি ফেরার জন্য রওনা হন তিনি। গত ৩ দিন ধরে নিখোঁজ বলে দাবি পরিবারের। পবিত্রের পরিবারের সদস্যরা জানায়, পরিবারের পক্ষ থেকে আমবাড়ি ফালাকাটা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা জন্য গেছিলাম তবে, অভিযোগ গ্রহণ করা হয়নি।

পরিবারে রয়েছে বৃদ্ধ মা শান্তি রানী মন্ডল, তিনিও অসুস্থ! চার ভাইয়ের মধ্যে তিন নম্বর পবিত্র মন্ডল। অভাবের সংসার সমুল দিতেই কাজের উদ্দেশে অসম গিয়েছিলেন পবিত্র! তবে সেখানে কাজ গিয়ে কাজ করা কালীন আহত হন পবিত্র। সেখানে আহত হওয়ার পর, বাড়ি ফেরার জন্য বের হন! আর সেখান থেকেই নিখোঁজ পবিত্র মন্ডল পবিত্র মণ্ডলের ভাই জানান, বাড়িতে অভাব অনটন মেটানোর জন্য কাজে গিয়েছিলেন ভাই। তবে সেখানে গিয়েই কাজ করতে করতে একটি দুর্ঘটনা ঘটলে বাড়ি ফিরে আসার কথা হয়। সেই যে বাড়ি ফিরে আসার কথা হয়েছিল সেদিন থেকেই আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

ভাইয়ের নিখোঁজ অভিযোগ জানানোর জন্য আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে যাই তবে আমবাড়ি পুলিশ ফাড়িতে নিখোঁজ অভিযোগ নেয়নি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভাইকে খুঁজে দেওয়ার জন্য সবার কাছে প্রার্থনা করছি। পাশাপাশি পুলিশ যেনো ভাইকে খুঁজে দেওয়ার সাহায্য করছে সেই আশা রাখছি।