THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Accident | ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ জনের! আহত বহু

July 10, 2024 Reading...
Image Collected
এদিন বুধবার সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাও (Unnao) জেলায়। জানা যায় একটি বাস এবং একটি ট্যাঙ্কারের মুখোমুখী সংঘর্ষ হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন বুধবার ভোর প্রায় ৫ টা নাগাদ এই দুর্ঘটনাটি (Bus Accident) ঘটে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। গন্তব্য ছিল দিল্লি। ভোরবেলা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। এই দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অনেক। দ্রুত উদ্ধার কাজ শুরু করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্লিপার বাসটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং উন্নাওয়ের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গেছে।