Breaking News
ভারতীয় দলের নয়া হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করল বিসিসিআই
July 09, 2024
Reading...
ভারতীয় দলের নয়া হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) সচিব জয় শাহ জানান, আধুনিক সময় দ্রুতগতিতে ক্রিকেটের পরিবর্তন হচ্ছে। আর সেটার সাক্ষী আছেন গম্ভীর। যিনি নিজের দীর্ঘ কেরিয়ারে সাফল্যের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আগামিদিনে টিম ইন্ডিয়া কীভাবে এগিয়ে যাবে, তা নিয়ে গম্ভীরের একেবারে স্বচ্ছ ধারণা আছে। সেই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গম্ভীরই উপযুক্ত ব্যক্তি বলে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। তবে তাঁর সঙ্গে কতদিনের চুক্তি হয়েছে, প্রাথমিকভাবে তিনি কতদিন দায়িত্বে থাকবেন, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
