THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পা ধুতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের উদ্ধার হল মৃতদেহ

July 15, 2024 Reading...
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় রাঙাপানি থেকে দুই ভাই বাইকে করে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে ঘুরতে আসে। সেইসময় তাদের মধ্যে সূরজ রায়ের পায়ে কাঁদা জাতীয় কিছু জিনিস লাগায় সে পা ধুতে জলে নামে। সেই সময় ঘটে বিপত্তি। পা পিছলে জলে তলিয়ে যায় যুবক। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ সহ পরিবার সদস্যরা পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দুদিন ধরে খোঁজ চালালেও তার খোঁজ পায়নি। অবশেষে দুদিন বাদে যুবকের মৃতদেহ উদ্ধার হল। এদিন বিকেলে স্থানীয় বাসিন্দারা মহাম্মদ বক্স এলাকায় তিস্তা ক্যানেলে যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সূরজ রায়ের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা সূরজের মৃতদেহ শনাক্ত করেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।