Belakoba
বেলাকোবায় মহা-ধুমধামে পালিত হল রথযাত্রা উৎসব
July 07, 2024
Reading...
বেলাকোবা: জেলার পাশাপাশি বেলাকোবাতেও মহাধুমধামে পালিত হল রথযাত্রা উৎসব। রবিবার বৃষ্টি কমতেই প্রায় একটা নাগাদ বিবেকানন্দ কলোনির কালি মন্দির থেকে রথ বের হয়। ৩৫ তম রথ উৎসব হাসপাতাল পাড়া, বড়বাড়ি হয়ে সারিয়াম কালিবাড়ির রাস্তা ধরে কলেজ মোড় এবং তারপর বটতলা হয়ে শেষে বিকেল চারটা নাগাদ মন্দিরে এসে পৌছায়। এদিন বৃষ্টি কম থাকায় সন্ধ্যা থেকেই মেলাতে ভীড় হওয়া শুরু হয়। তবে কিছুটা হলেও জল কাদার জন্য বেকায়দায় পরতে হয় মেলাতে আগত পূন্যার্থীদের। অন্যদিকে বেলাকোবা আদি রথযাত্রা সমিতির ৩৬ তম রথ যাত্রা স্টেশন কলোনির রথ দুটো নাগাদ বের হয়। বটতলা , বাজার হয়ে স্টেশন কলোনি পরিক্রমা করে মন্দে এসে রথ শেষ হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি ছিল বেলাকোবা ফাড়ির পুলিশের। অন্যদিকে রেলগেটে দূর্ঘটনা এড়াতে মোতায়েন ছিল জসিআরপি।
