THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

শিবের মাথায় জল ঢালতে যাবার পথে দুর্ঘটনা, মৃত্যু হল ৬ জনের

August 12, 2024 Reading...
শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ৩১ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে একটি গাড়ি। ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত দুই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। ভোর ৬ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে থাকে এলাকায়। সূত্রের খবর, বাগডোগরার মুনি চাবাগানের কাছে ঘটে এই দুর্ঘটনা। আনুমানিক সকাল ৬ টার দিকে ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, জঙ্গলিবাবার মন্দিরে যাচ্ছিল কয়েকজন পুণ্যার্থী। আট জনকে গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে। ছয় জন মারা যায় এমনটাই সূত্রের খবর।

জানা গেছে পুণ্যার্থীদের ধাক্কা মেরে গাড়িটি নয়নঝুলিতে পড়ে যায়। মৃতদের নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আহতদেরকেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। চলছে চিকিৎসা। সাত সকালে এমন দুর্ঘটনা কি কারণে ঘটলো সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের সন্দেহ সেই স্কোরপিও গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল যার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে যেটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা।