THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

আর জি কর কাণ্ডের ঘটনার প্রতিবাদে বেলাকোবায় ফের তরুণ তরুণীদের প্রতিবাদ মিছিল

August 24, 2024 Reading...
অনুপম রায়, বেলাকোবা: আরজি কর কান্ডের পিশাচিয় ঘটনার প্রতিবাদে রাস্তায় ফের মিছিলে নামলেন বেলাকোবা ও তার পার্শ্ববর্তী এলাকার তরুণ তরুণী থেকে অভিভাবকেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেলাকোবার (Belakoba) বটতলা কৃষান মান্ডি থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। গতকাল শুক্রবারের আগের দিনও তথা বৃহস্পতিবার রাত্রেও বৃষ্টি উপেক্ষা করেও ঠিক একই রকম প্রতিবাদ মিছিল হয় বেলাকোবায়। সেইদিনের প্রতিবাদ মিছিলেও দেখা যায় অগুনতি মানুষের সমাগম। ঠিক গতকাল শুক্রবারও আর জি করের (R G Kar) পিশাচিয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় তরুণ তরুণী থেকে শুরু করে অভিভাবকদেরও। কার্যত গোটা মিছিল থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান মিছিলে সামিল সকলে।

উল্লেখ্য, আরজি কর ঘটনায় উত্তাল রাজ্য থেকে দেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন। এরই মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় বেলাকোবায়। বহু মানুষ এদিনের মিছিলে সামিল হন। গতকাল রাতে বেলাকোবার বটতলা কৃষান মান্ডি থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বেলাকোবার একটি মাঠে এসে শেষ হয়।