THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

সাত সকালে কেঁপে উঠল জলপাইগুড়ি শিলিগুড়ি

August 09, 2024 Reading...
অনুপম রায়, জলপাইগুড়ি: ঘুম ভাঙলো ভূমিকম্পের কম্পনে। সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প। এদিন শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কয়েক'সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল চার দশমিক পাঁচ (4.5)। এই ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।