Belakoba
পুলিশ পাবলিক প্রীতি মহিলা ফুটবল ম্যাচ রাজগঞ্জে!
August 15, 2024
Reading...
দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যেগে এবং রাজগঞ্জ থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল পুলিশ পাবলিক প্রীতি মহিলা ফুটবল ম্যাচ! এদিন বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি অঞ্চলের হিমালয়ান স্কুলের ময়দানে প্রথম ফুটবল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামেন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা ফুটবল টিম, অপরদিকে বেলাকোবা মহিলা টিম। খেলায় উভয় দুই দলেই পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করার পর অবশেষে শিকারপুর মহিলা ফুটবল টিমকে ২ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় বেলাকোবা মহিলা টিম, রানার্স হন শিকারপুর অঞ্চল মহিলা টিম। খেলায় ম্যান ওফ দা ম্যাচ হন বেলাকোবা মহিলা দলের সুতিকা রায়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়। এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন জলপাইগুড়ি ট্র্যাফিক ডি,এস,পি অরিন্দম পাল চৌধুরী। উপস্থিত ছিলেন, রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়, জলপাইগুড়ি ট্র্যাফিক ডি,এস,পি অরিন্দম পাল চৌধুরী। রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার! বেলাকোবা ফাঁড়ির ওসি কে টি ল্যাপচা সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকেরা।
