News
সরকারি বাস থেকে নামতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গুরতর জখম হলেন ব্যক্তি
September 21, 2024
Reading...
সরকারি বাস থেকে নামতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের চাকায় পৃষ্ট হল ব্যক্তির পা।গুরুতর জখম ব্যক্তি। বাগডোগরার বিহার মোড়ের ঘটনা। জখম ব্যক্তির নাম ফজিরুল রহমান। চোপড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি শিলিগুড়ির দিকে আসার সময় বাগডোগরা বিহার মোড়ে যাত্রী নামাতে দাঁড়ায়। সেখানে কয়েকজন যাত্রী নামে। আর ঠিক সেইসময় হঠাৎই বাসটি পুনরায় ছাড়লে, পড়ে যান ব্যক্তি। এরপর বাসের চাকায় ব্যক্তির পা পৃষ্ট হয়।
ব্যক্তির চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে সুযোগ বুঝে বাস ছেড়ে পালিয়ে যায় চালক। তবে বাসের কন্ডাক্টরকে আটক করে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা ট্রাফিক গার্ড ও বাগডোগরা থানার পুলিশ।
