THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লো যুবক

September 25, 2024 Reading...
হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লো এক যুবক। ঘটনা ঘিরে হুলুস্থুল কান্ড ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায়। স্থানীয়রা জানান, বুধবার সকালে হঠাৎই বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে বিপ্লব রায় নামে ওই যুবক। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা বহুবার নীচে নামতে বললেও যুবক কোন কথা শোনেনি। পরবর্তীতে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেই টাওয়ার থেকে যুবককে নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের।প্রায় দুঘণ্টা পর অবশেষে টাওয়ার থেকে নেমে আসে গুণধর যুবক। স্থানীয় বাসিন্দাদের অনুমান, যুবক মানসিকভাবে অসুস্থ।সে কারনেই বিপদ জেনেও হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে। পুলিশ আসার পর যুবক নীচে নেমে আসায় স্বস্তি পান এলাকাবাসী।