Corona Virus
এবার কলকাতায় মিলল HMPV ভাইরাসের খোঁজ, আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু
January 06, 2025
Reading...
কলকাতায় খোঁজ মিলল এইচএমপিভি ভাইরাসের। আক্রান্ত সাড়ে পাঁচ মাসের এক শিশু। জানা গিয়েছে, বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। সম্প্রতি মুম্বই থেকে বিমানে কলকাতায় এসেছিল শিশু ও তার পরিবার। তারপরেই শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাচ্চাটিকে। সেখানেই নমুনা পরীক্ষা হদিশ পাওয়া যায় এইচএমপিভি ভাইরাসের।
জানা গিয়েছে, এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত শিশু মুম্বাইয়ের বাসিন্দা। বিমানে করে মুম্বই থেকে কলকাতায় এসেছিল ওই শিশু ও তার পরিবার। তারপরেই বাচ্চাটির শরীর খারাপ হওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে। সেখানে শিশুটির নমুনা পরীক্ষা করে দেখা যায় বাচ্চাটির এইচএমপিভি ভাইরাস পজিটিভ ছিল। ১০-১২ দিনের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয় শিশুটিকে। পরবর্তীতে বাচ্চাটিকে আবার মুম্বইতে নিয়ে যাওয়া হয়।
শিশুটির চিকিৎসক সহেলি দাশগুপ্তা জানান, বিগত ছয় মাসের মধ্যে ডিসেম্বরে এই একটি শিশু এইচএম টিভি ভাইরাস পজিটিভ ছিল। এছাড়া বিগত এক বছরেও এইরকম কেস তিনি দু-একটা পেয়েছিলেন। এই ভাইরাসের ভয়ের কোনও কারণ নেই। সিমটম অনুযায়ী, ট্রিটমেন্ট দিলেই রোগী ১০ থেকে ১২ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
পাশাপাশি, একই দিনে এইচএমপিভি সংক্রমণে আক্রান্ত হয় আরও দুই শিশু। আট মাসের শিশুর পর এবার আক্রান্ত তিন মাসের শিশু। জানা গিয়েছে, শিশুটি ব্রঙ্কোপনিউমোনিয়া রোগ নিয়ে বেঙ্গালুরুর ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানেই পরীক্ষা করার পর জানা যায় যে, সে HMPV-তে আক্রান্ত। যদিও, দুজনের মধ্যে কেউই বিদেশ যাত্রা করেনি বলে জানা গিয়েছে। সূত্র
