THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

নির্বাচনের মুখে রাজ্যে পুলিশের বড়সড় রদবদল! একাধিক জেলার এসপি বদলি

November 27, 2025 Reading...

রাজ্যে এসআইআর চলার মাঝে, নির্বাচনী বিধি লাগু হতে আর তিন মাসও বাকি নেই। এর মধ্যেই রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন জন আধিকারিকের বিরুদ্ধে CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতেই নবান্ন রাজ্যের পুলিশের উচ্চপদস্থ স্তরে রদবদল করে বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার বদল।

১. অরিজিৎ সিনহা, যিনি ঝাড়গ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন, তাঁকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২. বৈভব তিওয়ারি, বাঁকুড়ার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন; তাঁকে পুরুলিয়া জেলার পুলিশ সুপার করা হয়েছে।

3. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন; নতুন করে তাঁকে মালদহ জেলার পুলিশ সুপার পদে পোস্টিং দেওয়া হয়েছে।


4. প্রদীপ কুমার যাদব মালদহ জেলার পুলিশ সুপার ছিলেন; বর্তমানে তিনি উত্তর দিনাজপুর ট্র্যাফিক বিভাগে দায়িত্ব গ্রহণ করবেন।


5. ওয়াই রঘুবংশী, যিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ছিলেন, এবার জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেবেন।


6. উপেশ জ্ঞানপত জলপাইগুড়ির পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন; এবার তাঁর নতুন পোস্টিং আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার পদে।


7. ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন; তাঁকে রাজ্যের এসএসআইবি (SSIB)–তে দায়িত্ব দেওয়া হয়েছে।


8. মহম্মদ সানা আখতার, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন; নতুনভাবে তাঁকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।


9. ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ এসএসআইবি–তে দায়িত্বপ্রাপ্ত ছিলেন; এখন তিনি রায়গঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।


10. সৌমদীপ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন; তাঁকে বাঁকুড়ার পুলিশ সুপার করা হয়েছে।


11. মনভ সিংলা, যিনি নিউটাউন–বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ছিলেন, এবার তিনি ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেবেন।


12. পলাশ চন্দ্র ঢালি, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন; নতুন করে তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে।


13. শুভেন্দ্র কুমার, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ছিলেন; এখন থেকে তিনি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।