THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ফের সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা রাজগঞ্জে!

November 26, 2025 Reading...
অনুপম রায়, রাজগঞ্জ: রাজগঞ্জে সাংবাদিকের উপর নৃশংস হামলা। সোমবার গভীর রাতে রাজগঞ্জে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে রাজগঞ্জ এর গন্ডার মোর এলাকায়! অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সাংবাদিক সুদীপ বিশ্বাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে তন্ময় রায় এবং দীপ দে। ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে হাজির ছিলেন পঙ্কজ দাস নামে আরও এক যুবক।

আক্রান্ত সাংবাদিক জানায়, হামলাকারীদের একজন লোহার তৈরি একটি সরঞ্জাম দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

হামলার এই গোটা ঘটনা নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজে হামলাকারীদের গতিবিধি ও হামলার বেশকিছু মুহূর্ত ধরা পড়েছে, যা ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে। ঘটনার পর সোমবার গভীর রাতেই ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত সাংবাদিক সুদীপ বিশ্বাস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের খোঁজ শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনায় সাংবাদিক মহল সহ স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তুলেছেন সকলে।