News
তৃণমূলের ব্লক সভাপতিকে উর্দি পরা পুলিশ অফিসারের কেক খাওয়ানো ঘিরে বিতর্ক
November 25, 2025
Reading...
রাজগঞ্জে তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের সেলিব্রেশন ঘিরে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, গত শনিবার আয়োজিত সেই অনুষ্ঠানে খাকি উর্দি পরিহিত রাজগঞ্জ থানার পুলিশ অফিসার বুদ্ধদেব ঘোষ উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কেক কাটার পর সেই কেক পুলিশ আধিকারিকটি তৃণমূল ব্লক সভাপতিকে খাইয়ে দিচ্ছেন।
সেই মুহূর্তের বেশ কয়েকটি ছবি তৃণমূল নেতা নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যদিও পরে বিতর্ক শুরু হওয়ায় তিনি তা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন। এই ঘটনার জেরে বিজেপির অভিযোগ, পুলিশের উর্দির আড়ালে তৃণমূলের প্রতি আনুগত্যের প্রমাণ পাওয়া যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল ব্লক সভাপতি এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দাবি করেছেন যে, ওই পুলিশ অফিসার তাঁর বাড়ির পাশেই ভাড়া থাকেন এবং তিনি 'দাদা' হিসেবে 'ভাইকে' আশীর্বাদ দিতে এসেছিলেন।
