THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

November 29, 2025 Reading...
শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
শনিবার দুপুরে মা–এর সঙ্গে স্কুটারে বাড়ি ফিরছিল শিশুটি। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে একটি বাইক স্কুটারটিকে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে খবর। সেই ধাক্কার জেরে পিছনে বসে থাকা শিশুটি স্কুটি থেকে রাস্তায় পড়ে যায়। এদিকে ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়। তৎপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ইস্টার্ন বাইপাসে যান চলাচল বন্ধ থাকে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ!