THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পণের দাবিতে এক নববধূকে হত্যার অভিযোগে উত্তাল

December 19, 2025 Reading...
পণের দাবিতে এক নববধূকে হত্যার অভিযোগ বারাসতে! ছবি: এই সময়
বারাসতে পণের দাবিতে সুনীতা সরকার (২৩) নামে এক নববধূর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। মাত্র চার মাস আগে বিয়ে হওয়া সুনীতার পরিবারের অভিযোগ, ব্যবসার টাকার জন্য তাঁর ওপর ক্রমাগত জুলুম চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত বুধবার রাতে সুনীতার মৃত্যু হলে পুলিশ স্বামী সৌম্য দত্তকে গ্রেপ্তার করে। তবে পুলিশকর্মী শ্বশুর ও শাশুড়ি কেন এখনো ধরা পড়ল না, সেই প্রশ্ন তুলে শুক্রবার প্রতিবাদে ফেটে পড়েন পাড়াপ্রতিবেশীরা। উত্তেজিত জনতা এদিন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে বারাসত থানার সামনে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করে। মৃতার পরিবারের দাবি, শ্বশুর পুলিশে থাকার সুযোগ নিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন থানায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা।