THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে মৃত অন্তত ৯

December 12, 2025 Reading...
Horrific bus accident in Andhra Pradesh: At least 9 dead as pilgrim bus falls into ditch / image : X
শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস সোজা গিয়ে পড়ে রাস্তার ধারের গভীর খাদে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন একাধিক যাত্রী।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টা নাগাদ। অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মধ্যবর্তী তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে চালক ও বাসের কর্মী ছাড়া মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁরা মূলত তীর্থযাত্রী। চিত্তুর থেকে ভদ্রাচলম মন্দির দর্শন করে বাসটি আন্নাভারমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে আচমকাই বাসটি উল্টে গিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে।

উদ্ধারকাজ ও আহতের অবস্থা!

বাসটি খাদে পড়ে যাওয়ার ফলে যাত্রীরা ভেতরেই আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আওয়াজ পেয়ে দ্রুত ছুটে আসেন এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাত লাগান। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজন যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

তদন্তে পুলিশ!

কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভোরের দিকে চালকের ঘুমে চোখ লেগে গিয়ে থাকতে পারে অথবা বাসের গতিবেগ অত্যধিক থাকার কারণে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।