Accident
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই সব শেষ! ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পরীক্ষার্থী
December 21, 2025
Reading...
![]() |
| জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু পরীক্ষার্থীর (নিজস্ব চিত্র) |
সূত্রের খবর, রবিবার সকালে নিজের স্বামী ও চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে করে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন মাধবী দেবী। জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দার পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকার ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের প্রভাবে বাইক থেকে ছিটকে সরাসরি ট্রাকের চাকার তলায় চলে যান ওই তরুণী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় তাঁর স্বামী ও শিশু সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটকে ফেলেন, তবে চালক সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
