THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

মর্মান্তিক, শেষ রক্ষা আর হলো না! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় হাতিটিরও!

December 01, 2025 Reading...
Tragically, there was no last resort! The second elephant also died after being hit by a train!

ফের ট্র্যাজেডি! ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় আহত হওয়া দ্বিতীয় হাতিটিরও মৃত্যু। এর ফলে, এই দুর্ঘটনায় প্রাণ হারানো হাতির সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। বন দপ্তরের কর্মীরা আহত মাকনা হাতিটিকে উদ্ধার করে দীর্ঘ সময় ধরে প্রাণপণ চিকিৎসা চালালেও বাঁচানো সম্ভব হলো না। হাতিটির দেহের অভ্যন্তরীণ আঘাত অত্যন্ত গুরুতর ছিল। রবিবার ভোরে খলাইগ্রাম এলাকায় একটি মালগাড়ির ধাক্কায় মোট তিনটি হাতি আহত হয়।

ঘটনাস্থলেই একটি দাঁতাল হাতি মারা যায়। ধাক্কায় আহত হওয়া তৃতীয় দাঁতাল হাতিটি, কোনোমতে মোরাঘাট জঙ্গলে ঢুকে পড়ে। সেই হাতি বসন্ত রায় নামে স্থানীয় এক বাসিন্দাকে আঘাত করে জখম করে বলে খবর। বন দপ্তর সূত্রে খবর, এই এলাকাটি হাতির করিডর বা যাতায়াতের রাস্তা নয়। সেই কারণেই নাকি এই রুটে ট্রেনের গতি নিয়ন্ত্রণের নিয়ম ছিল না। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রেল ও বন দপ্তর।