THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

মৃত তালিকায় নাম থাকলেও জীবন্ত! বারুইপুরের মঞ্চে 'ভূতেদের' র‍্যাম্পে হাঁটালেন অভিষেক

January 02, 2026 Reading...
ছবি: সামাজিক মাধ্যম
বারুইপুর: "আমি ভূতেদের র‍্যাম্পে হাঁটাচ্ছি!"—ঠিক এই ভাষাতেই নির্বাচন কমিশনকে (ECI) তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নির্বাচনী জনসভা থেকে এসআইআর (SIR) তালিকায় 'মৃত' হিসেবে চিহ্নিত তিন ব্যক্তিকে সশরীরে মঞ্চে হাজির করে কার্যত হইচই ফেলে দিয়েছেন তিনি।

ঠিক কী ঘটেছে?

তৃণমূল নেতার দাবি অনুযায়ী, সরকারি খাতায় বা ভোটার তালিকায় যাঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে, তাঁরা আসলে জীবিত। এদিন মঞ্চে হাঁটার সময় কমিশনকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই র‍্যাম্প করা হয়েছে ভূতেদের হাঁটার জন্যই।”

এদিন বারুইপুরের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ডেকে নেন, তাঁরা হলেন: মনিরুল মোল্লা (মেটিয়াবুরুজ), হরেকৃষ্ণ গিরি (কাকদ্বীপ), মায়া দাস (মেটিয়াবুরুজ)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

সংবাদমাধ্যমের কৌতুহল নিরসন করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সভায় র‍্যাম্প তৈরির আসল উদ্দেশ্যই ছিল কমিশন বা প্রশাসনের এই গলদ ধরিয়ে দেওয়া। তিনি বলেন, “নির্বাচন কমিশনের কল্যাণে যাঁদের মৃত্যু হয়েছে, এবার আমি সেই তিন 'ভূত'কে ডাকব।” মঞ্চে তাঁদের হাঁটিয়ে তিনি আরও সতর্কবার্তা দেন যে, স্রেফ এই তিনজনই নয়, তালিকায় এই ধরনের গরমিলের সংখ্যা আরও অনেক বেশি।