THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, এশিয়া কাপে রাধাদের দাপট ২

February 15, 2026 Reading...
India Women’s A vs Pakistan Women’s A, Women's Asia Cup Rising Stars, Radha Yadav, India vs Pakistan Cricket News, West Bengal News, Khabar Banga.
ব্যাংকক: কলম্বোয় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ মেগা লড়াইয়ের আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল টিম ইন্ডিয়া। উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সের (Women's Asia Cup Rising Stars) গ্রুপ পর্বের ম্যাচে এদিন পাকিস্তান উইমেন্স এ-দলকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী কামব্যাক করল ভারত এ (India Women’s A) দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে কার্যত একপেশে ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতের মেয়েরা।

এদিন ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই সাইমা ঠাকুরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাক ওপেনার ইউসরা আমির। মাঝের ওভারগুলোতে রাধা যাদব ও প্রেমন রাওয়াতের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান এ দল। শাওয়াল জুলফিকার (২৩) এবং গুল রুখ (২১) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন তারা। সূত্রের খবর, ভারতীয় বোলারদের নিখুঁত লাইন-লেন্থের সামনে ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে রাধা যাদব ১১ রানে ২টি, সাইমা ঠাকুর ১৪ রানে ২টি এবং প্রেমন রাওয়াত ১৬ রানে ২টি উইকেট দখল করেন।

মাত্র ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হুমাইরা কাজির উইকেট হারিয়ে চাপে পড়ার ইঙ্গিত দিয়েছিল ভারত। তবে পালটা আক্রমণ শুরু করেন দিনেশ বৃন্দা। ডানহাতি এই ব্যাটার মাত্র ২৯ বলে ৫৫ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন, যা সাজানো ছিল ১২টি বাউন্ডারি দিয়ে। তাঁকে যোগ্য সঙ্গ দেন অনুষ্কা শর্মা (২৪)। শেষদিকে তেজল হাসাবনিসের ক্যামিওতে মাত্র ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

৫৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করার ফলে ভারতের নেট রান রেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হারলেও, পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতকে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে দিল। অন্যদিকে, হারের ফলে গ্রুপ-এ’র পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেল পাকিস্তান।