Exam
শুরু হলো মাধ্যমিক ২০২৬: পরীক্ষার্থীদের জন্য পর্ষদ ও পুলিশের বিশেষ হেল্পলাইন, জানুন বিস্তারিত
February 02, 2026
Reading...
কলকাতা: আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল স্কুলস্তরের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক ২০২৬ (Madhyamik Exam 2026)। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বছর পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছে। জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে প্রবল উত্তেজনা থাকলেও, পর্ষদ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা।
পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র (Exam Schedule & Centers)
২ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদ মারফত জানা গিয়েছে, রাজ্য জুড়ে মোট ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored Ad
Closing in 45s
কোনো সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন?
পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে দ্রুত সাহায্যের জন্য পুলিশের তরফে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো ৯৪৩২৬১০০৩৯। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য ০৩৩-২৩২১-৩৮১৩ নম্বরটি ব্যবহার করা যাবে। এদিন পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, কোনো পরীক্ষার্থী যদি ভুলবশত অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় নথি বাড়িতে ফেলে আসে, তবে তাকে পরীক্ষা দিতে সবরকম সহযোগিতা করা হবে।
স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা (Medical Support)
পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ও ব্যস্ত রাস্তায় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স মোতায়েন রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিশেষ মেডিক্যাল টিম।
Sponsored Ad
Closing in 45s
শিক্ষক সঙ্কেট ও পর্ষদের উদ্বেগ
তবে এত প্রস্তুতির মাঝেও একটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, রাজ্যের বহু শিক্ষক বর্তমানে বিএলও (BLO) হিসেবে নির্বাচনী কাজে ব্যস্ত। মাধ্যমিক চলাকালীন তাঁদের দায়িত্বমুক্ত করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হলেও, পরীক্ষা শুরুর দিন পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে পর্ষদ সূত্রে খবর। ফলে পরীক্ষার গার্ড দেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
