THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ভোটের আগে বেলাকোবায় কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের নাকা চেকিং

March 20, 2026 Reading...
Belakoba Bottala News, Rajganj Police, Assembly Election 2026, Central Force Naka Checking, West Bengal News, বেলাকোবা নিউজ, রাজগঞ্জ নাকা চেকিং।
রাজগঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে তৎপর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক। এদিন রাজগঞ্জের বেলাকোবা বটতলা (Belakoba Bottala) এলাকায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) উপস্থিতিতে জোরদার নাকা চেকিং (Naka Checking) চালায় পুলিশ।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, এদিন বেলাকোবা বটতলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও প্রবেশপথগুলিতে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বটতলা মোড় সংলগ্ন এলাকায় নাকা পয়েন্ট তৈরি করে তল্লাশি চালায় পুলিশ। সেখানে যাতায়াতকারী প্রতিটি ছোট ও বড় যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। সন্দেহভাজন মনে হলেই গাড়ির দরজা ও ডিকি খুলে ভেতরে থাকা সামগ্রী খুঁটিয়ে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে এলাকায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা নাশকতা এড়াতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে এই ধরণের নজরদারি ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। মূলত শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।