THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

১৯ বছরের কুস্তিগির সালেহ মোহম্মদিকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান, খামেনেই বিরোধী আন্দোলনের চরম শাস্তি

March 21, 2026 Reading...
Iran Execution, Wrestler Saleh Mohammadi, Iran Anti-Government Protest, Saleh Mohammadi Hanged, Khamenei Protest, West Bengal News, খবর বঙ্গ।
ইরান: দেশের এক প্রতিভাবান তরুণ কুস্তিগিরকে (Wrestler) জনসমক্ষেই ফাঁসি দিল ইরান প্রশাসন। জানা গিয়েছে, সরকার বিরোধী বিক্ষোভে শামিল হওয়ার অপরাধেই ১৯ বছর বয়সী সালেহ মোহম্মদিকে (Saleh Mohammadi) এই চরম দণ্ড দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে আয়াতোল্লা আলি খামেনেই সরকারের বিরুদ্ধে হওয়া আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। প্রশাসনের দাবি, ওই বিক্ষোভ চলাকালীন দুই পুলিশকর্মীকে হত্যা করেছিলেন মোহম্মদি। তবে মানবাধিকার সংগঠনগুলি এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্রের খবর, সালেহ মোহম্মদি ইরানের কুস্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতে তিনি ইরানকে গর্বিত করেছিলেন। এমনকি ২০২৮ সালের অলিম্পিক্স (2028 Olympics) কুস্তিতে ইরানের অন্যতম পদকজয়ী দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল তাঁকে। কিন্তু সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জেরে তাঁর জীবনপ্রদীপ নিভে গেল।

এদিন ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’-এর তরফে এই ফাঁসির খবর নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুম শহরের সাধারণ মানুষের সামনেই মোহম্মদিকে ফাঁসি দেওয়া হয়। তাঁর সঙ্গেই মৃত্যু হয়েছে আরও দুই প্রতিবাদী সৈয়দ দাভৌদি এবং মেহদি ঘাসেমির। প্রশাসনের দাবি, গত ৮ জানুয়ারি দুই পুলিশকর্মীকে খুনের ঘটনায় এই তিনজনের সরাসরি যোগসাজশ পাওয়া গিয়েছিল।

এই ঘটনার পর থেকেই উত্তাল আন্তর্জাতিক মহল। ইরানের মানবাধিকার কর্মী মাহমুদ আমিরি মোঘাদ্দম গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অভিযুক্তদের ওপর শারীরিক অত্যাচার ও বলপ্রয়োগ করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)। তাঁদের মতে, নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি এই প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। আগামী দিনে এমন আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।