THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ২০২৬: ২৯১ আসনে লড়ছে ঘাসফুল শিবির, দেখে নিন একনজরে

March 17, 2026 Reading...
West Bengal Election, Mamata Banerjee, ২৯১ জন প্রার্থীর নাম, Khabar Banga News, বিধানসভা নির্বাচন ২০২৬।
কলকাতা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, এবার মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে দার্জিলিং-এর ৩টি আসনে এবারও তৃণমূল প্রার্থী দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই আসনগুলোতে অনিত থাপার দল (BGPM) লড়াই করবে।

সূত্রের খবর, এবারের তালিকায় নতুন মুখ এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। পূর্ণাঙ্গ এই তালিকায় মহিলা প্রতিনিধিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় ৫০ জনেরও বেশি মহিলা মুখ রয়েছেন। পাশাপাশি তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) মিলিয়ে মোট ৮৪ জন প্রতিনিধিকে প্রার্থী করেছে শাসক দল।

প্রার্থী তালিকা ঘোষণার আগে গতকাল থেকেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। এদিন সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "লড়াইটা সামনে থেকে লড়ুন, মেঘের আড়াল থেকে কেন?" নির্বাচন কমিশনের অফিসার বদল প্রসঙ্গেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, রাজ্যের আইন-শৃঙ্খলার কোনো অবনতি হলে তার দায় বিজেপিকেই নিতে হবে।

জানা যায়, মুখ্যমন্ত্রী ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। তিনি দাবি করেছেন, "আমরা ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব।" সরকারের লক্ষ্মীর ভাণ্ডারসহ ১০০-র বেশি প্রকল্পের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় না এলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
নির্বাচনী কেন্দ্র প্রার্থীর নাম
মাথাভাঙাসাবলু বর্মন
কোচবিহার উত্তরপার্থ প্রতিম রায়
কোচবিহার দক্ষিণঅভিজিৎ দে
শীতলকুচিহরিহর দাস
মেখলিগঞ্জপরেশ অধিকারী
দিনহাটাউদয়ন গুহ
আলিপুরদুয়ারসুমন কাঞ্জীলাল
ধূপগুড়িড. নির্মল রায়
শিলিগুড়িগৌতম দেব
মাটিগাড়া-নকশালবাড়িশঙ্কর মালাকার
চোপড়াহামিদুল রহমান
বালুরঘাটঅর্পিতা ঘোষ
হরিরামপুরবিপ্লব মিত্র
ডোমকলহুমায়ুন কবীর
করিমপুরসোহম চক্রবর্তী
পলাশিপাড়ারুকবানুর রহমান
হাবড়াজ্যোতিপ্রিয় মল্লিক
রাসবিহারীদেবাশিস কুমার
ভাটপাড়াঅমিত গুপ্তা
নোয়াপাড়াতৃণাঙ্কুর ভট্টাচার্য
ব্য্যারাকপুররাজ চক্রবর্তী
কামারহাটিমদন মিত্র
বরানগরসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারপান্নালাল হালদার
সোনারপুর দক্ষিণলাভলি মৈত্র
ভাঙড়শওকত মোল্লা
বেহালা পশ্চিমরত্না চট্টোপাধ্যায়
কলকাতা পোর্টফিরহাদ হাকিম
ভবানীপুরমমতা বন্দ্যোপাধ্যায়
মানিকতলাশ্রেয়া পাণ্ডে
হাওড়া উত্তরগৌতম চৌধুরী
শিবপুররানা চট্টোপাধ্যায়
পাঁচলাগুলশন মল্লিক
উলুবেড়িয়া পূর্বঋতব্রত
বেলেঘাটাকুণাল ঘোষ
উত্তরপাড়াশীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুরবেচারাম মান্না
চুঁচুড়াদেবাংশু ভট্টাচার্য
নন্দীগ্রামপবিত্র কর
সবংমানস ভুঁইয়া
ডেবরারাজীব বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জঅরূপ বিশ্বাস
রামনগরঅখিল গিরি
কাকদ্বীপমন্টুরাম পাখিরা
সোনারপুর উত্তরফিরদৌসি বেগম
মন্তেশ্বরসিদ্দিকুল্লা চৌধুরী
বারুইপুর পূর্ববিভাস সর্দার
বারুইপুর পশ্চিমবিমান বন্দ্যোপাধ্যায়
রাজারহাট-গোপালপুরঅদিতি মুন্সি