Election 2026
WB Assembly Election 2026: বাংলায় ২ দফায় ভোট, দেখে নিন আপনার জেলার নির্ঘণ্ট
March 15, 2026
Reading...
খবর বঙ্গ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Election 2026) কবে হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না। অবশেষে রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠক করে ভোটের সময়সূচী ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচনের নির্ঘণ্ট এদিন প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, বাংলায় এবার ভোট গ্রহণ করা হবে মোট দুই দফায়। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে ৪ মে।
| বিবরণ | তারিখ |
|---|---|
| ১ম দফায় ভোট | ২৩ এপ্রিল |
| ২য় দফায় ভোট | ২৯ এপ্রিল |
| ভোট গণনা | ৪ মে |
মনোনয়ন সংক্রান্ত তথ্য:
জানা গিয়েছে, প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল এবং প্রত্যাহারের দিন ৯ এপ্রিল। অন্যদিকে, দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা নেওয়া হবে ৯ এপ্রিল পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।
প্রথম দফায় (২৩ এপ্রিল) যেসব জেলায় ভোট:
এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রথম দফায় ভোট হবে। জেলাগুলি হলো:
উত্তরবঙ্গ:
- কোচবিহার (৯টি)
- আলিপুরদুয়ার (৫টি)
- জলপাইগুড়ি (৭টি)
- দার্জিলিং ও কালিম্পং (৬টি)
- উত্তর দিনাজপুর (৯টি)
- দক্ষিণ দিনাজপুর (৬টি)
- মালদহ (১২টি আসন)।
দক্ষিণবঙ্গ:
- মুর্শিদাবাদ (২২টি)
- পূর্ব মেদিনীপুর (১৬টি)
- পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৯টি)
- পুরুলিয়া (৯টি)
- বাঁকুড়া (১২টি)
- পশ্চিম বর্ধমান (৯টি)
- বীরভূম (১১টি আসন)।
দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) যেসব জেলায় ভোট:
দ্বিতীয় দফার নির্বাচনে মূলত দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলিতে ভোট গ্রহণ করা হবে:
- নদিয়া (১৭টি আসন)
- উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন)
- দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন)
- কলকাতা (১১টি আসন): ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারীসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি।
- হাওড়া (১৬টি আসন) ও হুগলি (১৮টি আসন)
- পূর্ব বর্ধমান (১৬টি আসন)
Tags:
Election 2026
