THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

প্রার্থী তালিকা প্রকাশে তৃণমূল-বিজেপিকে টেক্কা বামেদের, দেখুন কে কোথায় দাঁড়াচ্ছেন

March 16, 2026 Reading...
CPIM Candidate List West Bengal, Left Front Candidate List 2026, West Bengal Election News, Minakshi Mukherjee, Biman Bose, Khabar Banga.
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল বামফ্রন্ট (Left Front)। তৃণমূল ও বিজেপিকে কার্যত ‘গোল’ দিয়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করল আলিমুদ্দিন। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) ১৯২টি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেন। এদিন তিনি জানান, শাসক দল বা প্রধান বিরোধী দল প্রার্থী ঘোষণার আগেই বামেরা তাদের ঘর গুছিয়ে নিতে চাইছে।

সূত্রের খবর, এবার একাধিক তরুণ তুর্কি ও অভিজ্ঞ মুখকে সামনে এনেছে সিপিআইএম (CPIM)। উত্তরপাড়ায় প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, যাদবপুর থেকে লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং দমদম উত্তর থেকে দাঁড়াচ্ছেন দীপ্সিতা ধর। মহেশতলায় লড়বেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং পানিহাটিতে প্রার্থী হচ্ছেন কলতান দাশগুপ্ত।

জানা গিয়েছে, শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শরদিন্দু চক্রবর্তী এবং রাজগঞ্জে খারেন্দ্রনাথ রায়। ইংরেজবাজারে অম্বর মিত্র ও কালীগঞ্জে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, হাওড়ার বালিতে শঙ্কর মৈত্র, সাঁকরাইলে সমীর মালিক এবং উলুবেড়িয়া দক্ষিণে আমিরুল ইসলাম খান লড়বেন। হুগলির সিঙ্গুরে দেবাশিস চট্টোপাধ্যায় ও চুঁচুড়ায় সুনীল সাহা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল বামেদের এই দ্রুত প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, নেতারা যাতে দলত্যাগ না করেন, সেই ভয়েই তড়িঘড়ি এই তালিকা প্রকাশ। তবে এতে কোনো লাভ হবে না বলেই মনে করছে জোড়াফুল শিবির!